জামালগঞ্জে সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাস সাহায্য প্রদান।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জামালগঞ্জে সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাস সাহায্য প্রদান।

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:১৮:২৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাস সাহায্য প্রদান।

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার  সম্মিলিত সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাসের পক্ষ থেকে হাওরাঞ্চলের বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে  আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে  সহায়তা প্রদান করা হয়েছে। 

শুক্রবার(৭জুন)  সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক   আব্দুস সামাদ আফিন্দীর পরিচালনায়  এসময় উপস্থিত ছিলেন দেশ-প্রবাস সংগঠনের  সভাপতি নূরুল হক, পরিকল্পনা সম্পাদক নূর জালাল মিয়া,ক্রিড়া সম্পাদক হাসিবুল হাসান বাতেন, সহ-ক্রিড়া সম্পাদক রিয়াজুল হক, দপ্তর সম্পাদক খোকন মিয়া,স্বেচ্ছাসেবক সদস্য  তামিম হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।  এসময়  আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে লুঙ্গি, শাড়ি, গামছা সহ ইদ সামগ্রী   বিতরণ করা হয়। 

উল্লেখ্য যে  (১৮ মে) বিকেলে  বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে  আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৯টি বসতঘর। আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের রান্না ঘর থেকে এই আগুনের সুত্রপাত ঘটে।  সাথে-সাথে  আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘর গুলোতে। আগুনে প্রায় ৮০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন