প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৮:৩০:১২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মো. নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই পদটি শূন্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হলো। 

নাঈমুল ইসলাম খান ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খানের ছয় সন্তানের মধ্যে তিনি বড়। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাঈমুল ইসলাম। ২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন তিনি। তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন। 

নাঈমুল ইসলাম ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলা ভাষার দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪