দোয়ারাবাজারে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৪:৫৮:৪৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা ভূমি অফিস দোয়ারাবাজার আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শনিবার (৮ই জুন) বেলা ১১:০০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহার নিগার তনু ও সহকারী কমিশনার (ভুমি)   ফজলে রাব্বী  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু। 

এ সময় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন  ইউনিয়ন হতে আগত ভূমি সেবা প্রত্যাশীরা ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে স্হাপিত হেল্প ডেস্ক হতে ভূমি সেবা গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেহার নিগার তনু বলেন এখন থেকে সকল প্রকারের ভূমি সংক্রান্ত সেবা পেতে ১৬১২২ এই নাম্বারে ফোন করে গ্রাহকেরা কাঙ্খিত সেবা পাবেন। 

এ ছাড়াও ভূমি উন্নয়ন কর,খতিয়ান পর্চা,ভূমি বিষয়ক পরামর্শ, নামজারি,জমির ম্যাপ,ভূমি বিষয়ক যে কোন অভিযোগ জানাতে এই নাম্বারে যোগাযোগ অথবা land.gov.bd  এই ওয়েব সাইটে ভিজিট করে কাঙ্খিত সেবা পেতে পারবেন। 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সেটেলমেন্ট অফিসার মো.ফরিদ উদ্দিন, প্রধান সহকারী দিগেস চন্দ্র দাস, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিব্বীর আহমদ,মো. মহসিন আলী, ভূমি অফিস পেশকার প্রসেনজিত, নাজির মাহফুজুুর রহমান, প্রেসক্লাবে সহসভাপতি সাংবাদিক মোঃ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ আরও অনেকে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন