তাহিরপুরে নৌপথে বিদেশি মদের চালান জব্দ দুই ব্যাবসায়ী আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

তাহিরপুরে নৌপথে বিদেশি মদের চালান জব্দ দুই ব্যাবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৮:২০:৩৬ পূর্বাহ্ন

তাহিরপুরে নৌপথে বিদেশি মদের চালান জব্দ দুই ব্যাবসায়ী আটক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে নৌ-পথে বিদেশি মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে যাদুকাটা নদী দিয়ে নৌ-পথে মদ পরিবহনের সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- তাহিরপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন ও একই গ্রামের মৃত. সবজালাল মিয়ার ছেলে আসাদ নূর।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শনিবার ভোররাতে ট্রলারে করে যাদুকাটা নদীর নৌ-পথে বিদেশি মদের চালান নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ীচক্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীর পশ্চিম তীরের পাঠানপাড়া খেয়াঘাট থেকে আল আমিন ও আসাদ নূর নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। একই সময় ট্রলারে থাকা তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। এরপর তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল বিদেশি মদ ও কাঠের তৈরী একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে ও অপর দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন