ছাতকে এমপি মানিকের ছোট ভাই জুয়েলের কুলখানি সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ছাতকে এমপি মানিকের ছোট ভাই জুয়েলের কুলখানি সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১০:০২:৩৪ পূর্বাহ্ন

ছাতকে এমপি মানিকের ছোট ভাই জুয়েলের কুলখানি সম্পন্ন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাই মরহুম মোস্তাফিজুর রহমান জুয়েলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ জুন) উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের নিজ বাড়িতে  কুলখানি অনুষ্ঠিত হয়।

মরহুম মোস্তাফিজুর রহমান জুয়েলের কুলখানিতে মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদ সদস্য, জিপিএডভোকেট রাজ উদ্দিন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সহ-সভাপতি খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. চাঁন মিয়া, ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী,সিলেট সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক,হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন,দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, জাপা নেতা আব্দুল কাহার রঞ্জু মিয়া,ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী,আবু বকর সিদ্দিক,বিল্লাল আহমদ,ইজ্জত আলী তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, কাজী আনোয়ার মিয়া,আফজাল আবেদীন আবুল, মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদ আলী ও আমজাদ আলী।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আফতাব উদ্দিন, নজমুল হোসেন,মুরাদ আহমদ আবুল হাসনাত,রাজু তালুকদার, ইশতিয়াক রহমান তানভীর, এম রশিদ আহমদ,পরিমল দেবনাথ, হাজী সুনু মিয়াসহ স্থানীয়  লোকজন উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন