জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমিতে গিটার ক্লাসের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমিতে গিটার ক্লাসের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১১:৫০:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমিতে গিটার ক্লাসের উদ্বোধন

ছবি : নিজস্ব


জগন্নাথপুর উপজেলা কাঞ্চনশিখা একাডেমির উদ্যোগে গিটার ক্লাস শুরু হয়েছে। শনিবার( ৮ জুন) বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সিএ মার্কেটে কাঞ্চনশিখা একাডেমির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গিটার ক্লাসের উদ্বোধন করেন।

এ উপলক্ষে কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায়’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডাক্তার পাপিয়া রহমান মল্লিক, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কাঞ্চনশিখা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক মৌসুমি রায়, সাংস্কৃতিক কর্মী নগেন্দ্র দাস, কাঞ্চনশিখা একাডেমির গিটার প্রশিক্ষক গৌরব দত্ত প্রমুখ।

কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায় জানান, আমাদের নতুন সংযোজন গিটার প্রশিক্ষণ। সব বয়সী মানুষের জন্য গিটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকেল চার থেকে ক্লাস শুরু হবে। ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। একজন দক্ষ প্রশিক্ষক দিয়ে গিটার শেখানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন