অবৈধ ভাবে বালু উত্তোলনকা‌লে ষ্টী‌লের নৌকা সহ আটক ২
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

অবৈধ ভাবে বালু উত্তোলনকা‌লে ষ্টী‌লের নৌকা সহ আটক ২

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৩:২১:০৮ পূর্বাহ্ন

অবৈধ ভাবে বালু উত্তোলনকা‌লে ষ্টী‌লের নৌকা সহ আটক ২


ছাত‌কে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অ‌বৈধ ড্রেজার ও একটি স্টীলের  নৌকাসহ ২ ব‌্যক্তি কে আটক করেছে নৌ পুলিশের একটি দল।

শ‌নিবার রা‌তে উপ‌জেলার ইসলাসপুর ইউপির চেলা নদীর বাবনগাও মরা চেলা নদী থে‌কে ষ্টী‌লের নৌকাসহ তাদের আটক করেন পু‌লিশ।

আসামী‌দেরকে রোববার সকা‌লে ছাতক থে‌কে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আটককৃতরা হলেন- সি‌লে‌টের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রা‌মের আব্দুর রহিম  ছে‌লে মানিক মিয়া( ৫২) একই মৃত আঞ্জু মিয়ার ছে‌লে চেরাগ আলী( ৫২) কে ষ্টী‌ল  ১৭শ ফুট নৌকা ৮শত ফুট বালুসহ আটক ক‌রেন নৌ পু‌লিশ।

এ ঘটনায় এসআই ফরিদ উদ্দিন বাদী হ‌য়ে ধারা- বালু মহাল ও মাটি  ব্যাবস্থাপনা আইনের ২০১০ এর ১৫(১) তৎসহ ৪৩১ পেনাল কোড এর এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন  মামলা নং- ১২/১২১ তাং- ০৯/০৬/২০২৪।

এ ব্যাপা‌রে ছাতক নৌ পু‌লি‌শের ইনচার্জ আনোয়ার মিয়া এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, চৈলা নদী‌তে এদের নেতৃ‌ত্বে  অ‌বৈধ ড্রেজার দি‌য়ে প্রতি‌নিয়ত পাথর বালু উত্তোল‌ন করার অপরা‌ধে নৌকা সহ আটক ক‌রা হয়। এদের‌কে গত রোববার সকা‌লে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন