জগন্নাথপুরে ট্রান্সফরমার চোরচক্রের দুইজন গ্রেফতার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রান্সফরমার চোরচক্রের দুইজন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৬:৩৫:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রান্সফরমার চোরচক্রের দুইজন গ্রেফতার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৮  জুন) ধৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের মোঃ তরমুজ মিয়ার পুত্র মোঃ হোসেন মিয়া (২৯) ও একই গ্রামের সাফর আলীর পুত্র আসাদুজ্জামান।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স উপজেলার রানীগঞ্জ ‍ ইউনিয়নের  কুবাজপুর গ্রামের ট্রান্সফরমার খুঁটির নীচ থেকে তাদের গ্রেফতার করে।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রাম থেকে রাইচ মিল গ্রাহকের ৩টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়। এতে ১ লক্ষ ৭৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয় ও ১টি ফেজ রাইচ মিল বিদ্যুবিহীন অবস্থায় থাকে। এ ব্যাপারে গ্রাহক অজ্ঞাতনামা আসামী করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ  দায়ের করলে তদন্ত চলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে কুবাজপুর গ্রামে বৈদ্যুতিক তারের (ট্রান্সফরমার সংযুক্ত) খুঁটির নীচ থেকে সন্দেহজনক ঘুরাফেরা অবস্থায় তদন্তে প্রাপ্ত দু'জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার (৮ জুন) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা দু'জন ট্রান্সফরমার চোরচক্রের সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আসামী হোসেন মিয়ার নামে ট্রান্সফরমার চুরির মামলা পরিলক্ষিত হয়।  এ ব্যাপারে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা  চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন