তাহিরপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:১৪:২৩ পূর্বাহ্ন

তাহিরপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের  প্রথম  মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১০ জুন সকাল ১১ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দকে নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার কে ফুলেল মালা দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন সহ অন্নান্য নেতৃবৃন্দ।পরে  উপজেলার সকল কর্মকর্তাদের সাথে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিকাল ৩ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগনকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের এটাই ছিল প্রথম সভা।

মাসিক সমন্বয় সভায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, বালিজুরি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, আমরা জনগনকে প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানে এসেছি, তাদের ভালবাসা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না।আমরা আপনারা সবাই মিলে তাহিরপুরের উন্নয়নে ভুমিকা রাখব।

নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, জনগন সকল ক্ষমতার উৎস, আমরা আজকে এখানে জনগনের কথা বলতে এসেছি। আপনারা আমরা একে অন্যের পরিপূরক। আমাদের এই অবহেলিত হাওরবাসীর জন্য সকলে মিলে কাজ করতে হবে। পিছিয়ে পড়া উপজেলাকে সংসদ সদস্যের পরামর্শে আমরা সকলে মিলে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন