দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে-ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে-ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৮:১৬:১১ পূর্বাহ্ন

দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে-ফখরুল

ছবি: সংগৃহীত


বিএনপি ইতিহাস বিকৃত করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে। সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বেশির ভাগ যেহেতু অনলাইনে পড়ে সেজন্য পাঠাগারে ল্যাপটপ রাখতে হবে। 

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের উত্তর সেওতা জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ইতিহাসের বাইরে অন্য সব বইও রাখতে হবে পাঠাগারে। রাসূল (সা.) এর বইসহ যারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরও বই রাখতে হবে। আমরা যখন প্রাইমারিতে লেখাপড়া করতাম তখন ভাই-বোনেরা মিলে টিফিনের টাকা দিয়ে বই কিনে লাইব্রেরি গড়ে তুলেছিলাম।’ 

সেওতা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি আরো বলেন, ‘আপনাদের পাঠাগার দেখে আমি অবিভূত হয়েছি।’ এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক দ্বিপ্তি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও পাঠাগারের উপদেষ্টা আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন