ছাতকে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, আটক ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ছাতকে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, আটক ১

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:১৯:৫২ পূর্বাহ্ন

ছাতকে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, আটক ১

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে ট্রাক ভর্তি ২১০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার ছাতক-দোয়ারাবাজার সড়কের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজার এলাকা থেকে চোরাকারবারি খায়ের উদ্দিনকে (৩০) আটক করা হয়। এ সময় চিনি ভর্তি মেসার্স তালহা পরিবহনের ট্রাকে থাকা ২১০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ করা হয়েছে। 

২১০ বস্তা চিনির বাজার মুল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। আটক খায়ের উদ্দিন দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উলুর গঁাও গ্রামের চঁান মিয়ার ছেলে। অভিযানের সময় ট্রাক চালক পালিয়েছে। 

ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নৌ-পুলিশের এসআই বাদল ফকির বাদী হয়ে  থানায় ৩ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-১৫) দায়ের করেছেন। আটক খায়ের উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন