জগন্নাথপুরে এসআই মিজানুর ক্লোজড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসআই মিজানুর ক্লোজড

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৩:৩৪:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এসআই  মিজানুর ক্লোজড


সুনামগঞ্জের জগন্নাথপুরে থানার এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ পিপিএম তাকে ক্লোজড করেন। বুধবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি জানান, এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে গত ১০ জুন সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয় তাকে ক্লোজড করেন। 

জানা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আশিঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়ার সাথে গত ২৯ মে মুঠোফোন একটি মামলার বিষয়ে কথাবার্তা হয়। ওই কপোকথনকালে এসআই মিজানুর ভুক্তভোগি আরজু মিয়া কে বলেন, ‘মামলা থেকে অব্যাহতি পেতে হলে  ‘আইফোন’ ও অর্থ ঘুষ দিতে হবে।’ এ বিষয়টি পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষকে ভুক্তভোগি জানান। যার প্রেক্ষিতে এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়। অভিযুক্ত এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন