হকি খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের ইমা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

হকি খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের ইমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৬:৫২:৪৭ পূর্বাহ্ন

হকি খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের ইমা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের নাদিরা তালুকদার ইমা  মহিলা ও পুরুষদের (এএইচএফ) জুনিয়র কাপ নারী হকি টুর্নামেন্টে খেলতে সিঙ্গাপুরে যাচ্ছেন।  নাদিরাসহ বাংলাদেশ দল ২৮ সদস্যের মধ্যে রয়েছেন ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা।

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান নাদিরা মুসলিম তালুকদার ও মাজেদা তালুকদার দম্পতির নয় ছেলে-মেয়ের সর্ব কনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। হকি খেলার প্রতি ছিল তার ভীষণ টান। নাদিরা সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপির) দশম শ্রেণিতে অধ্যয়নরত আছেন।

নাদিরার বড় ভাই হোসাইন জানান, আমরা খুব আনন্দিত। আমাদের বাবা এখন বেঁচে থাকলে খুব খুশি হতেন, তিনি কখনো ছেলে-মেয়েদের আলাদা করে দেখেননি। প্রথম যেদিন আমার বোন ঢাকা খেলতে যায়, বড় ফুফু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আব্বু কে না করছিলেন, আব্বু সেদিন বলছিনেন ইমা ছেলে হলে আপনি এ কথা বলতেন না।

আগামী ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১১ জুন রাত ১০টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাদিরা। তিনি ১২ জুন রাত ১০টা ৩০ মিনিট ঢাকা ত্যাগ করবেন। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লিগ ভিত্তিতে খেলবে একে অন্যের বিপক্ষে। দেশগুলো হলো- চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল-সবুজের মেয়েরা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন