ওসমানীনগরে ছাগল চুরি করতে এসে পিতা পুত্র সহ চারজন আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে ছাগল চুরি করতে এসে পিতা পুত্র সহ চারজন আটক

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে ছাগল চুরি করতে এসে পিতা পুত্র সহ চারজন আটক

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে রাস্তা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চার ছাগল চোর স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। শুক্রবার জুমার নামাজ চলাকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ চলাকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারের পাশে চারজন ব্যক্তি সিএনজি অটোরিকশা থামিয়ে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।

সুযোগ বুঝে রাস্তা থেকে চারটি ছাগল সিএনজি অটোরিকশায় তুলে চাতলপাড়-বেগমপুর রাস্তায় মহাসড়কে ওঠার চেষ্টাকালে স্থানীয়রা পেছন থেকে ধাওয়া দিলে গাড়ি থামিয়ে তিনটি ছাগল ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় নূরপুর রাস্তায় ব্যারিকেড দিয়ে সিএনজি অটোরিকশাটি আটকানো হয়। পরে অটোরিকশার ভেতরে একটি কালো রঙের ছাগল পান স্থানীয়রা। ছাগলটির মালিক চাতলপাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে এনাম মিয়া। তিনি তার ছাগলটি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ মাসে বিভিন্ন সময় এনাম মিয়ার ৫টি ছাগল চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসময় গাড়িতে থাকা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

আটককৃতরা হলেন: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নারিকেল তলা গ্রামের আলকাছ মিয়ার পুত্র আশিক মিয়া, বিশ্বনাথ উপজেলার ঘড়গাঁও গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র জামাল মিয়া, একই উপজেলার নত্তদার গ্রামের মৃত মবশ্বর আলীর পুত্র হাছন আলী ও তার পুত্র জীবন আলী। এসময় চুরির কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

চুরির অভিযোগে থানার পুলিশ কর্তৃক চারজন আটক ও একটি সিএনজি অটোরিকশা জব্দের বিষয়টি নিশ্চিত করে এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন