প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শান্তিগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শান্তিগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন

প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শান্তিগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত


প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শান্তিগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনামজয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে শান্তিগঞ্জস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়ির আরফান আলী বৈঠকখানায় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল আমিন, সহ-সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, মাওলানা আব্দুল কাইয়ুম, তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পশ্চিম বীরগঁাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ প্রমুখ। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন