জগন্নাথপুরে পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার পেল শতাধিক দরিদ্র পরিবার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার পেল শতাধিক দরিদ্র পরিবার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৬:০২:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার পেল শতাধিক দরিদ্র পরিবার


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পরে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, এক লিটার সয়াবিন, দুই পিঁয়াজ, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও দুধসহ গরম মসলা বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, উপপরিদর্শক (এসআই) রফিজুল ইসলামসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

রানীগঞ্জ গুচ্ছ গ্রামের বাসিন্দা দিনমজুর গোলাম রাব্বানী বলেন, গত কয়েক দিনের বৃষ্টি আর নদীর পানিতে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় দুই দিন ধরে কাজে যেতে পারছি না। এই খাবার এক সপ্তাহের চিন্তা দূর করে দিল। পুলিশ যে জনতার বন্ধু, আজ তার প্রমাণ পেলাম।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, থানার পুলিশ সদস্যদের ব্যক্তিগত অনুদান থেকে ঈদ উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা ঈদের আনন্দকে হতদরিদ্র পরিবারের মাঝে ভাগাভাগি করে নিতে এ আয়োজন করেছি। এ কাজে সহযোগিতায় করায় আমার সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

জৈন্তাবার্তা/রেজুওয়ান/এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন