জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে ইংল্যান্ড প্রবাসী তরুণীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে ইংল্যান্ড প্রবাসী তরুণীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে ইংল্যান্ড প্রবাসী তরুণীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

ছবি : নিজস্ব


ইংল্যান্ডপ্রবাসী তরুণীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর কৌশলে ভিডিও কলে মোবাইল ফোনে ছবি ও অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে শিব্বির আহমদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) ওই তরুণীর চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  অভিযুক্ত শিব্বির জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণী। অভিযুক্ত শিব্বির ওই তরুণীর বাড়িতে প্রাইভেটকার চালকের কাজ করতেন। সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। কিছুদিন পর ওই তরুণী আবার ইংল্যান্ডে চলে গেলেও শিব্বিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন। তখন কৌশলে ওই তরুণীর ছবি ও ভিডিও ধারণ করেন শিব্বির। এরপর কিছুদিন যেতে না যেতে প্রকাশ পায় শিব্বিরের প্রতারণার আসল রূপ। একপর্যায়ে সে ওই তরুণীর কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

মামলার বাদী ওই তরুণীর চাচা বলেন, ‘শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরও ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণীর চাচা মামলা দায়ের করায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ওই তরুণীর সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ রেজুওয়ান / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন