সরকার সেন্টমার্টিন ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থ -মির্জা ফখরুল
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ PM

সরকার সেন্টমার্টিন ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থ -মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:২০:৩৭ AM

সরকার সেন্টমার্টিন ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থ -মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


সেন্টমার্টিন ইস্যুতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবসের’ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘কেউ সেখানে যেতে পারছে না, যারা যাচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার নিশ্চুপ। নতজানু সরকার। সেন্টমার্টিনে খাদ্য সংকট চরমে, তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই।’ তিনি বলেন, ‘এই ইস্যুতে দাসসুলভ আচরণ করছে সরকার। বাংলাদেশেকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সরকার। বর্তমান আওয়ামী শাসন আমলের মতো জাতির জন্য ঘন অমানিশা আর কখনও আসেনি।’

তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কথা উল্লেখ করে বলেন, ‘এনআইডি জালিয়াতি করে ভাইদের পাসপোর্ট করেছে সাবেক সেনাপ্রধান আজিজ। যা চিন্তা করা যায় না।’ ফখরুল বলেন, ‘দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। দুর্নীতি নিয়ে শেখ সাহেবের একটি বক্তব্য টিভিতে প্রচার হয়, কিন্তু প্রশ্ন জাগে যারা ক্ষমতায় আছেন তারা কি শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনেন না! নগদের প্রতি টাকায় ৫ পয়সা করে কমিশন বিদেশে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে?’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে দুর্নীতিবাজ বলে পুরো জাতিকে মিথ্যা বলে বোকা বানাচ্ছে সরকার। এটা চীরস্থায়ী হয় না। এখন সব বের হয়ে আসছে, থলের বেড়াল বের হয়ে আসছে। জগদ্দল পাথরের মতো বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। তাকে সরাতে হবে।’

তিনি মনে করেন, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, সবাইকে নেমে আসতে হবে, জনগণকে এক হতে হবে। তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দানব সরকারকে সরানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ