দোয়ারাবাজারে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধ ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল বেহাল দশা:

দোয়ারাবাজারে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন

দোয়ারাবাজারে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

ছবি: নিজস্ব


সীমান্তের ওপারে মেঘালয়-চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের সীমান্ত নদী টইটুম্বুর হয়ে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বেরী বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। জেলার দোয়ারাবাজার সীমান্তের লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া-লক্ষীপুরের মধ্যস্তলের বেরীবাঁধ সকালে ভেঙে গেছে। 

বাঁধ ভাঙায় লক্ষীপুর, নোয়াপাড়া, রসরাই, সুলতানপুর, হাছনবাহার গ্রামের বাসিন্দারা বেকায়দায় পড়েছেন। তাদের বসতঘরেও তিন থেকে চার ফুট সমান পানি ওঠেছে। খাসিয়ামারা নদীর রাবারড্যামের পাশের বাংলাবাজার সড়কও প্লাবিত হয়েছে।

লক্ষীপুরের বীর মুক্তিযোদ্ধা হেলাল-খসরু হাইস্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমদ জানালেন, সকাল থেকে প্রবল বেগে পাহাড়ী ঢল নামা শুরু হয়। সাড়ে নয়টায় ঢলের চাপে খাসিয়ামারা নদীর নোয়াপাড়া-লক্ষীপুরের মধ্যস্তলের বেরীবাঁধ ভেঙে যায়। 

এসময় পাহাড়ী ঢলে লক্ষীপুরের তাছির উদ্দিনের বসতঘর, মুখশেদ আলীর পোলট্রি ফার্ম ও আশরাফ আলীর দোকানঘর ভেসে যায়। এছাড়া এলাকার পাঁচটি গ্রামের ঘরবাড়িতে দুই থেকে তিন ফুট পানি ওঠে। নোয়াপাড়া থেকে চকবাজার যাবার সড়কও ডুবে যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি হলেও ভারতের চেরাপুঞ্জিতে ৫১৩ মিলি মিটার বৃষ্টি হয়েছে। এ কারণে সীমান্তের ওপার থেকে নেমে আসা নদীতে পানি বেড়েছে। ওপারের পানি প্রবল বেগে নেমে সুরমা নদীতে মিশছে। সুরমা নদীর পানিও কিছুটা বেড়েছে। তবে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি দুপুর ১২ টায় বিপদ সীমার ২৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ছাতকে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। নদীর পানি’র উচ্চতা বৃদ্ধি শুরু হয়েছে বলে জানান তিনি।।


জৈন্তা বার্তা /আলাউদ্দিন /টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন