বন্যায় টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার

বন্যায় টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ১১:৫৯:০৭ পূর্বাহ্ন

বন্যায় টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি ঘটায় জনস্বার্থে ও জননিরাপত্তা বিবেচনায় দেশের অন্যতম পর্যটন টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সব পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ১৮ জুন ) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

গত (১৬ জুন )রাত থেকে সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাত ও  ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর ,ধর্মপাশা- মধ্যনগর, বিশ্বম্ভরপুর,জগন্নাথপুর উপজেলাসহ ৮ টি উপজেলা বন্যাকবলিত। এসব উপজেকার শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাছাড়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়ক ডুবে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আট উপজেলার লাখো মানুষ।

টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসছে ঢাকা থেকে ৭ বন্ধুর একটি দল। তাদের মধ্যে ফাহিম আবির সাজ্জাদ বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম। নানা ব্যস্ততায় কখনও আসার সুযোগ পাইনি। ঈদের ছুটি পেয়ে আজ সকালে গাড়িতে উঠে এখানে এসে পৌছেছি। নৌকাও আগের টিক করা ছিলো কিন্তু  প্রশাসন থেকে নাকি বন্যার কারণে হাওরে ঘুরতে নিষেধাজ্ঞা এসেছে। হাওরে না যেতে পারলে আমাদের প্লান পুরোটাই লস হলো। এখন দেখি কি করা যায়। 

এদিকে সুনামগঞ্জে অবিরাম ভারি বৃষ্টি ও ঢলের কারণে ভাটির জেলা সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারাসহ, সীমান্ত নদী যাদুকাটা, চলতি, চেলা, খাসিয়ামারা নদীসহ সব নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বাড়বে নদীর পানির উচ্চতা। 

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জনস্বার্থে ও পর্যটকদের জানমালের রক্ষার্থে এবং জন নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন