সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি,পানিবন্দী মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি,পানিবন্দী মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ১১:৫০:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি,পানিবন্দী মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রে

ছবি: সংগৃহীত


সময় যত গড়াচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তত অবনতি হচ্ছে। ফলে পানিবন্দী মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রে। বিশেষ করে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার মানুষ ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন।

এদিকে জেলা প্রশাসনের তথ্য মতে, সাত উপজেলার ৭৮ ইউনিয়নের ১০১৮ গ্রামের ছয় লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে ১৮ হাজার ৪২৯ বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যা মোকাবিলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষদের উদ্ধারে চেষ্টা চলছে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, সুরমা নদীর পানি কোনো কোনো স্থানে সামান্য কমেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পানি আরও বাড়তে পারে। যদি উজানে বেশি বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন