শাল্লায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শাল্লায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৪:৫৯:৪২ পূর্বাহ্ন

শাল্লায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী তোফাজ্জল হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২১ জুন শুক্রবার দুপুরে স্থানীয় শ্যামারচর বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ১১ তারিখে যে পৈচাশিক নির্যাতন করা হয়েছে এই  ৪ বছরের শিশুকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমাদের শাল্লার গর্ব বাংলাদেশ পুলিশের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই নেক্কারজনক ঘটনার বিচার চাই।আমরা আশা করবো এই অমানুষ তোফাজ্জলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।তাহলে এ ধরণের অপরাধ করার দুঃসাহস কেউ দেখাবে না।

মানববন্ধনে নির্যাতিত শিশুর চাচা সাবেক ইউপি সদস্য  বলেন,আমার ভাতিজি এই মাসুম বাচ্চার সাথে যে অপকর্ম করেছে আমি তার বিচার চাই।আমার এলাকাবাসী ও দেশবাসীর কাছে দৃষ্টান্ত হোক শিশু ধর্ষণের শাস্তি কি।এমন ঘৃণ অপরাধ ভবিষ্যতে যেন কেউ না করে এমন শাস্তিই দেওয়া হোক।আমার ভাতিজির সাথে যা হয়েছে ভাবলে আমার বুক ফেটে যায়।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, গত ১১ জুন খাবারের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(২৫)।এরপর ১২ তারিখ এ ঘটনায় তোফাজ্জল কে আসামি করে শাল্লা থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন