শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৫:১৩:১৫ পূর্বাহ্ন

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

ছবি: নিজস্ব


ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শাল্লা উপজেলার কয়েকটি গ্রামে নিম্নাঞ্চলে বসবাস করা পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দি মানুষের মাঝে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর  রহমানের উদ্যোগে পুলিশের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রামে গ্রামে গিয়ে পানিবন্দি মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। 

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আশ্রয়ন কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো. আলাউদ্দিন।

উপজেলার মৌরাপুর, পোড়ারপাড়,  সরসপুর , শ্যামসুন্দর স্কুল, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, মৌরাপুর, বিলপুর, প্রতাপপুর ও উজানযাত্রাপুর আশ্রয়ন কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর  বলেন, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগে শাল্লার নিম্নাঞ্চলে বসবাস করা মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। আর এসব বানভাসী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে পৌছানো সহ তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শাল্লা উপজেলার পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / বিপ্লব / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন