জগন্নাথপুরে চারদিকে থৈ থৈ পানি, সেতুর ওপর বাজার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চারদিকে থৈ থৈ পানি, সেতুর ওপর বাজার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৯:০৮:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চারদিকে থৈ থৈ পানি, সেতুর ওপর বাজার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিবন্দি মানুষের দুর্ভোগ কমছে না। শুক্রবার উপজেলার কোথাও কোথাও পানি কমলেও অনেক এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত আছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবে গেছে উপজেলার বিভিন্ন হাটবাজার। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।

শুক্রবার (২১ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার সৈয়দপুরের পুরো বাজারের অলিগলি পানিতে তলিয়ে গেছে। পানি উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও। বাজারের প্রধান সেতুর ওপর পানি না থাকায় সেখানে বসেছে পণ্যের পসরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যবসায়ীরা হাট বসিয়েছেন। ক্রেতাদের কেউ কেউ নৌকায়, আবার অনেকে কোমর পানি মাড়িয়ে এসে জিনিসপত্র কিনছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও একটু বেশি।

স্থানীয় সংবাদকর্মী রেজুওয়ান কোরেশী জানান, এখানকার মানুষের কষ্টের শেষ নেই। ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পুরো সৈয়দপুর বাজার পানিতে তলিয়ে গেছে। সেতুর ওপরে পানি নেই। তাই সেখানেই বসেছে হাট। নিত্যপ্রয়োজনীর জিনিসপত্রের দামও বেশি। মানুষ বাঁচার তাগিতে কেনাকাটা করছেন।

ব্যবসায়ী জাকির হোসেন জানান, আড়তদারের কাছ থেকে পণ্য কিনে আনেন তিনি। বন্যার মাঝে যাতায়াত খরচও বেড়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করছেন।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, পুরো ইউনিয়নের মানুষ বন্যাকবলিত। হাটবাজার, রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। দুইদিন বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে পানি তেমন একটা কমেনি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন