বালাগঞ্জে বন্যায় ভেসে গেছে ১ হাজার মৎস্য খামার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বালাগঞ্জে বন্যায় ভেসে গেছে ১ হাজার মৎস্য খামার

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৬:৫৭:২৮ পূর্বাহ্ন

বালাগঞ্জে বন্যায় ভেসে গেছে ১ হাজার মৎস্য খামার

ছবি: নিজস্ব


চলমান বন্যায় দেশের সিলেটের বালাগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়নের ১ হাজারেরও অধিক পুকুর, দিঘী ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে। যার মোট পরিমাণ ১৯৬.২৫ হেক্টর। এতে খামারিদের ক্ষতি হয়েছে প্রায় ৩৯১.২৫ লাখ টাকা।

২১জুন শুক্রবার  এ তথ্য জানান বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

তিনি বলেন, এটি ক্ষতির প্রাথমিক হিসাব। এরপর প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে। প্রাথমিক হিসেবে বন্যার পানিতে উপরোক্ত পরিমান মাছের পুকুর, দিঘী ও মৎস্য খামার ভেসে গেছে।

বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সবচেয়ে ক্ষতি হয়েছে বালাগঞ্জ সদর ইউনিয়নে। এ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত খামার ২৫০টি। খামারিদের আর্থিক ক্ষতি ৭০ লাখ টাকা। পুরো উপজেলায় পুকুর, দিঘী ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে ১৬৭.৫০ লক্ষ টাকার, পোনা ১১৩.৭৫ লক্ষ টাকার, ক্ষতিগ্রস্থ জালের মূল্য ২৭ লাখ অবকাঠামোগত ক্ষতি ২৭.৫০ লাখ, ক্ষতিগ্রস্থ নৌকার সংখ্যা ২২৫টি যার মূল্য ৫৫.৫০ লাখ এপর্যন্ত প্রাথমিক মোট ক্ষয়ক্ষতির পরিমান ৩৮১.২৫ লাখ টাকা।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন