শান্তিগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিহত রুমন মিয়ার- ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে  ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার(২১ জুন) রাত সাড়ে ৭ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুমন মিয়া(৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর পুত্র৷ 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্ট সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়া (২৫) এর সাথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়া সাথে জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম মিয়া ও নাইম তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুমন মিয়া ও সাবেক মেম্বার জামিল আহমদ পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা পরিস্থিতি শান্ত করেছি৷ ৷ বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে৷

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন