জগন্নাথপুরের হাওরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরের হাওরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরের হাওরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) জগন্নাথপুরের চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের চিলাউড়া (পণ্ডিতা) গ্রামে এ ঘটনা ঘটে। ষাটোর্ধ ওই বৃদ্ধা ওই গ্রামের ছমর উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে অসাবধানতাবশত ফ্রিজের ভোল্টেজমিটারের লাইন ধরতে যান জাহানারা বেগম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝতে পড়ে যান তিনি। পরে তার ছেলের বউ মুন্নি বেগম তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। উদ্ধার করে জাহানারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিজ ঘরেই বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন