শান্তিগঞ্জে ছুরিকাঘাতে নিহত যুবকের দাফন সম্পন্ন, খুনিদের গ্রেফতারের দাবি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ছুরিকাঘাতে নিহত যুবকের দাফন সম্পন্ন, খুনিদের গ্রেফতারের দাবি

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ০৮:১১:২৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ছুরিকাঘাতে নিহত যুবকের দাফন সম্পন্ন, খুনিদের গ্রেফতারের দাবি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের সিচনিতে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম, নাইমসহ সংঘবদ্ধ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছুরিকাঘাতে নিহত নোমান মাহমুদ রুমন(৪০) এর দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার(২২ জুন) বিকাল ৬ টায় উপজেলার সিচনি এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিহত রুমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন৷ জানাজা শেষে তাকে গোষ্ঠীও কবরস্থানে দাফন করা হয়। 

জানাজায় উপস্থিত জনসাধারণ ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি ও তার ছেলেসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান৷ এসময় তারা '' ফাসি চাই, ফাসি চাই, সন্ত্রাসীদের ফাসি চাই"এরকম নানা স্কোগান দেন। 

এদিকে নোমান মাহমুদ রুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ রুমনকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন৷ মা বাবাহীন রুমনের সংসারে স্ত্রী ও এক ছোটমেয়ে আছে। ৪ বোনের সবাই ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে বারবার মুর্ছা যাচ্ছেন।  তারা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামীদের ফাসি চান৷

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় শান্তিগঞ্জের সিচনি এলাকায়  ইউপি চেয়ারম্যান সুফির ছেলেসহ সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন নোমান মাহমুদ রুমন৷ এ ঘটনার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন সাবেক মেম্বার পায়েল আহমদ৷ 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি হত্যাকারীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন