দোয়ারাবাজার সীমান্তে ১১লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ১১লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি জব্দ

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৫:০৭:২৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ১১লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি জব্দ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার  সীমান্তে ১০ লাখ ৫৫ হাজার ৭শত৫০ টাকা মূল্যের চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে ভারতীয় কসমেটিকস ও নাসির বিড়ি চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ও স্থানীয় সুত্রে যানাযায়, চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও নাসির বিড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া বাজারে চোরাকারবারি রাব্বিল মিয়ার গোডাউনে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)আওতাধীন বাশঁতলা বিওপির টহল হাবিলদার মো. আ. কাইয়ুম এর নেতৃ‌ত্বে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চৌধুরী পাড়া বাজার কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৩৮ হাজার পিচ ভারতীয় নাসির বিড়ি,২হাজার ৮শত ২০পিচ নেভিয়া সফট ক্রিম,৪শত ৯০ পিচ নেভিয়া বডি লোশন,৮০কেজি,ইস্ট পাওডার ও ২৫ কেজি চাউল জব্ধ করা হয়েছে। যার সিজার মূল্য ১০ লাখ ৫৫ হাজার ৭শত ৫০ টাকা।

বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার  মো.আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন