জামালগঞ্জে আ.লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে আ.লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে আ.লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ছবি : নিজস্ব


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ ২৩ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে। 

কেক কেটে ৭৫ বছর প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী।

জেলা শ্রমিকলীগের নেতা সায়েম পাঠান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদি,  যুবলীগ নেতা জসিম তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা সুমন চৌধুরী, কৃষকলীগের সাবেক আহবায়ক আলী আমজাদ, সাবেক মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, তাঁতীলীগের সভাপতি মামুনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন