প্রধানমন্ত্রীর ভারত সফর আন্তরিকতাপূর্ণ ও ফলপ্রসূ -পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর আন্তরিকতাপূর্ণ ও ফলপ্রসূ -পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর আন্তরিকতাপূর্ণ ও ফলপ্রসূ -পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি


ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে। এ সফর সম্পর্কে শিগগিরই প্রধানমন্ত্রী বিস্তারিত জানাবেন। 

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন। এবার হজ করতে সৌদি আরব গিয়েছিলেন ড. হাছান মাহমুদ। সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

ছেলের ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তাকে (মতিউর রহমান) এনবিআর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে তদন্তও চলমান রয়েছে।’

বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপন করেছে রোববার। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধী-সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের ৭৫ বছরের দীপ্ত পথচলায় দেশ আরও এগিয়ে যেত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। সব সেক্টর কমান্ডাররা ও জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন।’

আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রার চিত্র উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়, ধান ও শাক-সবজি উৎপাদনে তৃতীয়। ১৪টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম।’

তিনি ‘আক্ষেপ’ করে বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আওয়ামী লীগকে এখনও দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করতে হয়। বিএনপি যদি এসব অপশক্তির তোষণ না করত, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত।’

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪