বাড়ির সামনে নৌকা রাখায় দুই পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ১০
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বাড়ির সামনে নৌকা রাখায় দুই পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ১০

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০২:১৫:৪৪ পূর্বাহ্ন

বাড়ির সামনে নৌকা রাখায় দুই পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ১০

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সামনে নৌকা রাখাকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।  রোববার (২৩ জুন) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশপুর গ্রামের তোতা মিয়ার সঙ্গে একই গ্রামের সাধন মিয়ার জায়গাজমি নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। সকালে সাধন মিয়ার বাড়ির সামনে নৌকা রাখেন তোতা মিয়া। এ সময় সাধন মিয়ার খালা সারজন বেগম নৌকাটি সরানোর জন্য গালাগালি শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত তোতা মিয়া (৫৫), ধন মিয়া (৫০) ও চাঁন মিয়াকে (৪৮) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বাড়ি সামনে নৌকা রাখা নিয়ে মহিলাদের কথা-কাটাকাটির সূত্র থেকে এ মারামারির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন