তাহিরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

তাহিরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৪:২৩:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন। 

সোমবার সকাল ১১ টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান এবং সদস্যাদের সহযোগীতায়  ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় ৯০০ (নয়শত) পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামছ শাহাদাত মাহমুদউল্লাহ,আওয়ামী লীগ সদস্য লাকসাব, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সফিক মিয়া,ইউপি সদস্য লাল মিয়া,শহিদ মিয়া,খোকন মিয়া,জ্বয় রায়,সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং অতি বৃষ্টির কারনে আমাদের এলাকায় সাময়িক বন্যার প্রাদুর্ভাব ঘটে, আমরা পানি বাড়ার সাথে সাথেই  সার্বক্ষণিক মানুষের খোজ খবর রাখি।এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করি।আমরা উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আমার সদর ইউনিয়নের ৯০০ নয়শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়েছি। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে সৃষ্ট বন্যায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষণিক খোজ খবর রেখেছে। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উটা লোকজনদের শুকনো খাবার বিশুদ্ধ পানি ঔষধ সরবরাহ করা হয়েছে।বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্যগনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা চাল দেওয়া হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নেই চেয়ারম্যানদের মাধ্যমে এই সহযোগীতা প্রদান করা হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন