‘দেশ ও বিদেশে আমাদের জনমত গড়ে তুলতে হবে’
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ PM

‘দেশ ও বিদেশে আমাদের জনমত গড়ে তুলতে হবে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৮:১৮:২৯ AM

‘দেশ ও বিদেশে আমাদের জনমত গড়ে তুলতে হবে’

ছবি : নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৩ জুন ) বিকালে সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে নবগঠিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের সঞ্চালনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রধান সাফল্য দেশ বিদেশে আওয়ামী লীগকে উলংগ করে দেওয়। সাময়িক ভাবে দেখলে হয়তো মনে হবে আমরা সফল হতে পারি নাই কিন্তু বাস্তবতা ভিন্ন। 

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়কমিটির সিনিয়র সহ- সভাপতি ইয়াসিন আলী। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মা ও নেত্রী আজকে গুরুতর অসুস্থ কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার সঠিক চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না। এই জন্য দেশ ও বিদেশে আমাদের জনমত গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক( সহ- সম্পাদক পদ মর্যাদা) অমি ফেরদৌস। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক  মোঃ রাশেদুল হাসান। তিনি তার বক্তব্য নব গঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং কেন্দ্রীয় নেতৃবিন্দকে অনুরোধ করেন ভবিষ্যতে পূর্নাঙ্গ কমিটি করে অস্ট্রেলিয়াতে স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করানোর জন্য এবং তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই কে দোয়া করার জন্য অনুরোধ করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী, বিএনপি নেতা আশরাফুল আলম, ইয়াসির আরাফাত সবুজ, খাদিজা জামান রূপম, জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মুস্তাফিজ লাভু, মোতাহের হোসেন, মশিউল আজম বাপ্পী, মুরাদ হোসেন, মোবারক হোসেন, আব্দুর রহিম, মিঠু বেপারী সহ আরও অন্যান্য নেতৃবিন্দু। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ