সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সাংসদ মহিবুর রহমান মানিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সাংসদ মহিবুর রহমান মানিক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ১১:০৯:৩৭ পূর্বাহ্ন

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সাংসদ মহিবুর রহমান মানিক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সুনামগঞ্জ-৫ আসেন সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহিবুর রহমান মানিক।

সোমবার (২৪ জুন) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে উপসচিব মো.মাহবুব জামিল স্বাক্ষরিত চিটিতে এ তথ্য জানানো হয়।  সিন্ডিকেট সদস্যর মনোনয়ন প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সুনামগঞ্জের দুজন সংসদ সদস্যকে এ সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে।  এ দিকে বিগত সময়ে ২৯/০৫/২৪ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারিকৃত স্মারক বাতিল করা হয়েছে।  ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ব্যাক্তিগত সহকারী মোশাহিদ আলী, মহিবুর রহমান মানিক সিন্ডিকেট সদস্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.আবু নাইম শেখ জানান, নতুন করে সংসদ সচিবালয় থেকে যে স্মারক নাম্বারে   জারিকৃত পত্র এখনও আমি অফিসিয়ালি পাইনি। তবে শুনেছি সিন্ডিকেট সদস্য হিসেবে সুনামগঞ্জের দুইজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন দিয়েন। অফিসিয়ালি কাগজ হাতে পেলে নিশ্চিত করে বলতে পারবও।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন