জগন্নাথপুরে বন্যা কবলিত পরিবারের বসতঘর আ গু নে পুড়ে ছাঁ ই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যা কবলিত পরিবারের বসতঘর আ গু নে পুড়ে ছাঁ ই

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৬:০০:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বন্যা কবলিত পরিবারের বসতঘর আ গু নে পুড়ে ছাঁ ই

ছবি: নিজস্ব


জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি (রসুলপুর) গ্রামে দরিদ্র এক পরিবারের ঘরে আগুন। ২৪ জুন সোমবার বিকাল ৪ ঘটিঘায় বসত ঘরটি আগুনে পুড়ে কয়লা হলো। আগুনের সূত্র কোথায় থেকে বা কি ভাবে আগুন লেগেছে তার কারণ জানা যায় নি।

সরজমিনে গিয়ে  জানা যায়, শ্রীরামসি (রসুলপুর) বাসিন্দা মোহাম্মদ আব্দুর নূর, মিয়ার বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যপারে ঘরের মালিক আব্দুর নূর মিয়া বলেন, আমরা বন্যায় কবলিত হয়ে পড়ায়,  সাবেক উপজেলা  চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আকমল হোসেন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছি আমার পরিবারের সবাইকে নিয়ে। ঘরে মানুষ না থাকায় সেই সুবাধে কে বা কারা ষড়যন্ত্র করে আমার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছ। আমরা  খাবার খাওয়ার জন্য সামান্য কিছু তালা বাসন নিয়ে এসেছি। বাকি সব জিনিসপত্র ঘরের ভেতরে ছিল পার্সপোট, ভোটের আইডি কার্ড, জাইগা জমির মূল্যবান কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ জিনিষপত্র আগুনে পুড়েছে।

তিনি আরো বলেন, আমার এই বসত ঘরের মাঝে বিদ্যুৎে লাইনের সংযোগ নেই যা আগুন লাগার কোন কারণ হতে পারত! চতুর দিকে পানি মাঝখানো শুধু  বসত ঘরটা, আমার সঙ্গে কেউ  হিংসা কিংবা  ষড়যন্ত্র করে আমার ঘরটি আগুন দিয়েছে। প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান,ঘরে মানুষ না থাকায় এই সুবিধায় আমাদের সাথে হিংসা করে এমন কাজ করেছে।

এ ব্যপারে জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি র’ চাচাত ভাই আহব্বাব হোসেন বলেন, আমার বাড়ির পাশে বাড়ি আব্দুর নূরের বাড়ি, আমরা সবাই বাজারে ছিলাম, হঠাৎ দেখি আব্দুর নূরের বাড়ির পাশে আগুনো ধোয়া। তারপর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আব্দুর নূরের ঘর পুড়ে শেষ। তিনি বলেন তাদের সঙ্গে কেউ না কেউ দুশমনি করে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কারণ এই ঘরের মধ্যে আগুন লাগার মত তেমন কোন ডিভাইস নেই, নেই বিদ্যুতের সংযোগ, নেই গ্যাসের সংযোগ, সেই থেকে ধারনা করা হচ্ছে তাদের সঙ্গে কেউ দুশমনি করে ষড়যন্ত্র করে ঘরের ভেতর আগুন দিয়ে সমস্ত ঘর পুড়ে দিয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন