জগন্নাথপুরে পানি নিস্কাশনের পরিকল্পিত পদক্ষেপের দাবিত মা ন ব ব ন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পানি নিস্কাশনের পরিকল্পিত পদক্ষেপের দাবিত মা ন ব ব ন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৬:৪৩:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পানি নিস্কাশনের পরিকল্পিত পদক্ষেপের দাবিত মা ন ব ব ন্ধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে স্লুুইসগেট সহ নদী, নালা, খাল, বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবীতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে পানিবন্দি মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সমাজ সেবক শশী কান্ত গোপ, এম এ মতিন, মো. ছোরাব উল্লা, আব্দুল শহীদ, ছায়াদ আলী, বারিক উল্লা, আকলিছ আলী, মো. ছুরুক মিয়া, আয়ফর  আলী, ফটিক মিয়া, সেবন মিয়া, শিশু মিয়া, মো. শফিক মিয়া, রহিম উল্লা, কামরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, চলমান বন্যায় জগন্নাথপুর উপজেলার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। জগন্নাথপুর উপজেলার নদী, নালা, খাল বিলের পানি দ্রুত গতিতে নিষ্কাশন না হওয়ায় প্রতিটি এলাকার বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যার পানি যাওয়ার সু-ব্যবস্থা না থাকায় পানি ধীর গতিতে নামছে। এতে সাধারণ মানুষ পরিবার পরিজন ও গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। সঠিক পরিকল্পনায় পানি নিষ্কাশনের পদক্ষেপ নিতে জোরদাবি জানানো হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন