কৃষকদের স্বপ্নে বন্যার আঘাত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কৃষকদের স্বপ্নে বন্যার আঘাত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১০:০২:২২ পূর্বাহ্ন

কৃষকদের স্বপ্নে বন্যার আঘাত

ছবি: নিজস্ব


টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের ফেঞ্চুগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও জনদুর্ভোগ এখনো কমেনি। দুর্বিসহ দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। বন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে বাড়িঘর ও রাস্তাঘাটের পাশাপাশি ক্ষতি হয়েছে কৃষি ও কৃষকের। আউশ ধান ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বেশি। এখনো উপজেলার ২৫টি গ্রামের ১৮ হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছেন। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে ফেঞ্চুগঞ্জে বিস্তীর্ণ ফসলের মাঠের ক্ষতিসাধন হয়েছে। এরই মধ্যে ১৯২০ হেক্টর আউশ ধানের জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া ৫৭০ হেক্টর মৌসুমি শাকসবজির ক্ষতি হয়েছে। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ জানান, আউশ ধানের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৫৬০ জন কৃষককে আমন সিজনের জন্য সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিয়ারা নদী তীরবর্তী ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কৃষকরা। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন