খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৮:৩৩:১৭ AM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, ১ জুলাই সারা দেশের মহানগর এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ হবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ