ছয় দিন পর আদালতের নির্দেশে কিশোরের লা শ উত্তোলন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ছয় দিন পর আদালতের নির্দেশে কিশোরের লা শ উত্তোলন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১১:০৬:৫০ পূর্বাহ্ন

ছয় দিন পর আদালতের নির্দেশে কিশোরের লা শ উত্তোলন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে রিংকন বিশ্বাস (১৬) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় ছয় দিন পর আদালতের নির্দেশে সমাধি থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার চিলাউড়া গ্রাম থেকে তার লাশ উত্তোলন করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমদসহ এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আফসার আহমদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফসর আহমদ বলেন, লাশটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ও এলাকাবাসী জানান, সমধল (নয়াগাঁও) গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে রিংকন বিশ্বাস একই গ্রামের সাবেক ইউপি সদস্য আখলাকুর রহমান লুলু মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করত। শনিবার (২২ জুন) রিংকন বিশ্বাস আম গাছ থেকে পড়ে মারা যায় বলে তার পরিবারকে জানান গৃহকর্তা লুলু মিয়া। পরে ওই কিশোরের স্বাভাবিক মৃত্যু হয়েছে মনে করে পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবার লাশটি সমাধিস্থ করে।

তারপর থেকে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। খবর পেয়ে রবিবার রাতে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করে ওই কিশোরের পরিবারের সঙ্গে আলোচনা করেন। পরদিন সোমবার ওই কিশোরের বাবা শ্রীকান্ত বিশ্বাস জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশটি থেকে উত্তোলন করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন