সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সভা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৬:৩৬:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও সওজ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ জুন)  বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

এ সময় তিনি বলেন,  আমরা ২৭শ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।  আমরা একটু পানি কমলে কাজ শুরু করবও। যে সকল জায়গায় সড়কের জন্য পানি চলাচল করতে বাধার সৃষ্টি হয় সে স্হান গুলোতে।  ব্রীজ বা কালভার্ট করা প্রয়োজন সেখানে প্রয়োজন অনুযায়ী সেটা করা হবে।

এবার সড়ক মেরামতে স্হানীয়দের বক্তব্যকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। যারা আগামী সোমবার ইন্জিনিয়ারিং টিম আসবে তাদেরকে বলে দিবও তারা যেন অফিসের সাথে কথা না বলে প্রথমে স্হানীয় লোকজন জনে সাথে কথা বলে তাদের মতামত নিয়ে তারা যে বলেন পাশাপাশি ইন্জিনিয়ারিং প্ল্যান সমন্বয় করে যেন কাজ করা হয়। যাতে টেকসই হয়।  এ বছর ২০২৪ সালের বন্যায় সুনামগঞ্জ জেলায় সড়ক বিভাগের আওতাধীন মোট ৯৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্হ হয়েছে।  পাশাপাশি কয়েকটি ব্রীজের অ্যাপ্রচোও ক্ষতিগ্রস্হ হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকৌশলী  ফজলে রব্বে, তত্বাবধাক প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ।

এর আগে সুনামগঞ্জ জেলার ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি পর্যটন সম্পর্কে পরিচিতি তুলে ধরনের  সহকারী কমিশনার মো.মোস্তাফিজুর রহমান ইমন।  পরে কিছু দিন আগে হওয়া সুনামগঞ্জে বন্যায় কি ভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে এবং তা মোকাবেলায় জেলা প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী সামনে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন