ইতালি যাওয়ার পথে প্রাণ গেলো সুনামগঞ্জের দুই যুবকের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ইতালি যাওয়ার পথে প্রাণ গেলো সুনামগঞ্জের দুই যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৭:২৩:৩২ পূর্বাহ্ন

ইতালি যাওয়ার পথে প্রাণ গেলো সুনামগঞ্জের দুই যুবকের

ছবি: সংগৃহীত


লিবিয়া থেকে জলপথে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে অসুস্থ হয়ে মারা গেছেন সুনামগঞ্জের দুই যুবক।

ওই দুই যুবক হলেন- শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাহিবুর রহমান মান্না (২৩) ও ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুন্দর আলীর ছেলে রেজাউল ইসলাম (২৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার লিবিয়া থেকে ইতালি যেতে ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন উঠেন তারা। তাদের সঙ্গে সুনামগঞ্জের আরও লোকজন ছিলেন। এর আগে দু’জনই দেশে ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কিন্তু বুধবার তারা খবর পান তাদের নিয়ে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি ইতালি পৌঁছালেও পথে রেজাউল ইসলাম ও সাহিবুর রহমান অসুস্থ হয়ে মারা গেছেন।

মান্নার বড় ভাই শাহিবুল ইসলাম জানান, এক ব্যক্তি ফোন করে আমাদের জানিয়েছে ভাইয়ের মৃত্যুর খবর। কীভাবে তারা মারা গেছে, সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আমার ভাই আর নেই। আমরা দরিদ্র মানুষ। অনেক কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল আহমদ নামে এক দালালের মাধ্যমে ১০ মাস আগে মান্না লিবিয়া যায়। এর জন্য দালালকে সাড়ে ৯ লাখ টাকা দিতে হয়েছে। এখন টাকাও গেছে আমার ভাইকেও হারিয়েছি।

রেজাউল ইসলাম এক বছর আগে দুবাই গিয়েছিলেন। এরপর সেখান থেকে মিশর হয়ে লিবিয়া যান। লিবিয়া থেকে শুক্রবার ফোন করে পরিবারের সদস্যদের জানান তিনি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ইতালি চলে যাচ্ছেন। তার আরও দুই ভাই ওমান প্রবাসী। বুধবার সকালে ওমান প্রবাসী বড় ভাই নজরুল ইসলামকে নৌকায় থাকা অন্যরা রেজাউলের মৃত্যুর খবর জানায়।

রেজাউলের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিষয়টি ছাতক উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন