হবিগঞ্জে ব জ্র পা ত প্রতিরোধে তাল গাছের চারা রোপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ব জ্র পা ত প্রতিরোধে তাল গাছের চারা রোপন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১০:০৬:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ব জ্র পা ত প্রতিরোধে তাল গাছের চারা রোপন

ছবি : নিজস্ব


খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। গাছ মামা মো. রায়হান এর সহযোগিতায় শুক্রবার (২৮ জুন) বিকেলে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষার তালের চারা রোপন করা হয়। এসময় নদী পাড়ের শিশু - কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়।

হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতিমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন মো. রায়হান।  তিনি বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন।

খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, তালগাছ উঁচু হওয়ায় এ গাছের মাধ্যমে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এই গাছ। তাই আসুন আমাদের নিজেদের প্রয়োজনে তালগাছসহ দেশীয় গাছ রোপন করি এবং এগুলো সংরক্ষণে উদ্যোগী হই।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন