হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার

ছবি: সংগৃহীত


পাবনার বেড়ায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ-এ আনা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেড়ার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

জানা গেছে, দুপুর ১২টার দিকে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর জরুরি চিকিৎসার জন্য বেলা ৩টার দিকে হেলিকপ্টারে রাজধানী আনা হয়।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব গণমাধ্যমকে বলেন, দুপুরে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ করেই ডেপুটি স্পিকার অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তিনি এখন ভালো আছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪