দিরাইয়ে নদীতে পল্লী বিদ্যুতের লাইন, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দিরাইয়ে নদীতে পল্লী বিদ্যুতের লাইন, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১১:২৭:৪২ পূর্বাহ্ন

দিরাইয়ে নদীতে পল্লী বিদ্যুতের লাইন, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তাহের উপজেলার চরনারচর ইউনিয়নের মাইতি গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে নিহত আবু তাহের বড় ভাইয়ের সাথে পার্শ্ববর্তী আলীপুর গ্রামের পাশে সুরমা নদীতে কচুরিপানা আনতে যায়। এ সময় ঝড়ো বাতাসে নৌকাটিকে পাশের একটি পল্লী বিদ্যুতের হেলে থাকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের কাছে নিয়ে যায়। এ সময় পানি পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যান আবু তাহের। পরে আধাঘন্টা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন। 

গ্রামবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রায় ১৫ দিন আগে বন্যার পানি বৃদ্ধির সময়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। গ্রামের একাধিক লোক পল্লী বিদ্যুতের দিরাই অফিসে এ বিষয়ে অভিযোগ করলেও সুরাহা পাননি। 

দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ এবং চরনারচর ইউনিয়নের সদস্য শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পল্লী বিদ্যুৎ দিরাই জোনের এ জি এম নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনাস্থলটি আমাদের শ্যামারচর অফিসের আওতাধীন। খবরটি জানতে পেরে আমি শ্যামারচর অফিসের ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ বিষয়ে কোন অভিযোগ তারা পাননি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন