তাহিরপুরে চাঁ দা বা জির অ ভি যো গে যুবলীগ সভাপতিসহ আ ট ক ৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

তাহিরপুরে চাঁ দা বা জির অ ভি যো গে যুবলীগ সভাপতিসহ আ ট ক ৫

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১১:৪২:৩৯ পূর্বাহ্ন

তাহিরপুরে চাঁ দা বা জির অ ভি যো গে যুবলীগ সভাপতিসহ আ ট ক ৫

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ভাল্পগেইট নৌকা থেকে চাঁদাবাজি করার সময় শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকসহ ৫ জনকে আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার(২৮ জুন) দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারের পাশে  পাটলাই নদীর পশ্চিম দিক থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা।

সুনামগঞ্জের টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন ,দীর্ঘদিন ধরে  পাটলাই নদী পথে বালু,পাথর ও কয়লা পরিবহনকারী ভাল্পগেইট সহ বিভিন্ন নৌকা থেকে জোড় পূর্বক মারধর করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র চাঁদাবাজি করে আসছিল। এরেই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা পাটলাই নদীতে অবস্থান করে সকাল থেকে পর্যবেক্ষণ করি। তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারের পশ্চিম দিকে ৫ শত গজ দুরে একাধিক ইঞ্জিন চালিত নৌকায় করে কামরুল মিয়া (৩৫), কহিনুর মিয়া(৩৬),ইমরান (৩০),ফজলুল হক(৫০), হাবিবুর রহমান (৪৫)নামে সহ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ভাল্পগেইট থেকে জোড় পূর্বক মারধর করে চাঁদা আদায় করছে। এসময় আমরা অভিযান চালিয়ে হাতে নাতে টাকাসহ ৫ জনকে আটক করেছি। এসময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, নৌ পুলিশ ৫ জনকে আটক করেছে। মামলা প্রক্রিয়াদিন রয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন