সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

খাদ্যসামগ্রী পেয়ে বন্যার্তদের মুখে হাসি

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৭:৩৩:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে বন্যায় বিপর্যস্ত বন্যার্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ, সংযুক্ত আরব আমিরাত নামের একটি সংগঠন। শনিবার ( ২৯ জুন ) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর গ্রামে শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দুলন চৌধুরী ও ছাদিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম চৌধুরী ও রাশাদ মিয়া চৌধুরী, শালীস ব্যক্তিত্ব সিতারা মিয়া চৌধুরী, আশরাফ মিয়া চৌধুরী, কুতুবপুর জামে মসজিদের ইমাম লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর গ্রামের আশক মিয়া,আব্দুল মতিন,মিটন মিয়া চৌধুরী,দুবাই প্রবাসী সায়েম আহমেদ, ওমান প্রবাসী কবির আহমেদসহ অত্র গ্রামের মুরুব্বিগণ। 

 

জানা যায়, বন্যায় সুনামগঞ্জ যখন বিপর্যস্ত, দুর্ভোগ-দুর্গতি আর ক্ষুধার জ্বালায় বানভাসি মানুষের হাহাকার যখন প্রকৃতি ভারি করছিল, ঠিক তখনই সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল হাদিদ, সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান ( মুহিব), কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য শাহিন আহমেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল দোলন চৌধুরী, অর্থ সম্পাদক মির্জা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রহমত আলীর অর্থায়নে  দুর্গত মানুষদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

কুতুবপুর গ্রামের বাসিন্দা লাইলী বেগম (৫৫) বলেন, আমাদের গ্রাম শহরের পাশে, তবু বন্যায় আমার বাড়ি তলিয়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে বড় বিপদও ছিলাম। কিন্ত আমাদেরকে কেউ একবার দেখলো না। আজ তারা এই সাহায্য দেওয়ায় অনেক উপকার হয়েছে আমি তাদের জন্য দোয়া করি।


গ্রামের দরিদ্র পরিবারের সদস্য তাজুল মিয়া  (৬০)। খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি। তিনি বলেন, এতো বড় বন্যা গেলো এই প্রথম সাহায্য (খাদ্যসামগ্রী ) পেলেম। এতো দিন থেকে কাজ কাম নেই, খুব অভাবে দিন গেছে। দিনে একবেলা খেয়েছি মাত্র। আজ রাত থেকে বাচ্চাদের নিয়ে একটু ভালো খেতে পারবো।

সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দুলন চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের আমাদের পক্ষ থেকে সব সময় সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা সবার কাছে অনুরোধ করি, যারা যে জায়গায় ভালো অবস্থানে আছেন, সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করলে বন্যার্তরা ঘুড়ে দাঁড়াতে পারবে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন