এসএসএফ সদস্যদের দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

এসএসএফ সদস্যদের দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৮:২১:৪৮ পূর্বাহ্ন

এসএসএফ সদস্যদের দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ফাইল ছবি


পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফ -এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত এবং সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এসএসএফ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। 

রাষ্ট্রপতি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সাথে সাথে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। অতি কঠোরতার কারণে নেতা ও জনগণের মধ্যে যেন দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফ -মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪