অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১০:০৪:১৯ পূর্বাহ্ন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা

ছবি: নিজস্ব


ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের মানুষের বাড়িঘরগুলো আবারও পানিতে টুইটুম্বুর। ইতিমধ্যে গ্রামিন রাস্তাগুলো পানির নিচে  তলিয়ে গেছে। এক গ্রাম থেকে অন্যগ্রামে যাতায়াতের বাহন হলো একমাত্র নৌকা।উপজেলা সদরের সাথে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।  তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন রাস্তা ও শক্তিয়ারখলা ১০০ মিটার রাস্তা পানির নিচে থাকায় জেলা সদরের সাথে যাতায়াত করতে হচ্ছে নৌকা যোগে।

উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলানি তাহিরপুরের বাসিন্দা সাফজাল মিয়া বলেন, মরার উপর খারার গা এক সপ্তাহ কিংবা ১৫ দিন আগে একবার পানি হয়ে গেল, মানুষজন তাদের গরু বাছুর নিয়ে  কত কষ্ট করেছে। এখন আবার দুই তিন দিন ধরে  বৃষ্টি আর পাহাড়ি ঢল শুরু হয়েছে। এভাবে দুই দিন তিন দিন পর পর পানি বাড়তে থাকলে নিম্নাঞ্চলের মানুষ তাদের জীবন চালাতে কষ্ট হবে।

তাহিরপুর সুনামগঞ্জ সড়কে সিএনজি চালক মনোয়ার মিয়া বলেন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আনোয়ারপুর রাস্তা ও শক্তিয়ারখলা ১০০ মিটার রাস্তা পানির নিচে থাকায় আমরা মানুষজন  নিয়ে  সুনামগঞ্জ যাতায়াত করতে পারছিনা। এভাবে কয়দিন পর পর পানি বাড়তে থাকলে বউ বাচ্চা নিয়ে উপবাস থাকতে হবে।

তাহিরপুর উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, কিছুদিন আগে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমাদের এলাকার নিম্নাঞ্চলগুলো পানিতে নিমজ্জিত ছিল। আমরা তখন মাননীয় সংসদ সদস্য কে নিয়ে প্রতিটি গ্রাম পর্যবেক্ষণ করেছি, এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার চেষ্টা করেছি। বন্যার পানি অনেকটা নেমে যাওয়ায় মানুষদের মনে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু হটাৎ করে আবারও টানা বৃষ্টি এবং পহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা আতঙ্কিত  না হয়ে সতর্কতা অবলম্বন করুন।আমরা আপনাদের পাশে আছি সবসময়।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন