চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝ ড় ল নারীর প্রা ণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝ ড় ল নারীর প্রা ণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১১:৩১:৪৮ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝ ড় ল নারীর প্রা ণ

ছবি: নিজস্ব


চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টাক দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের খালিশ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেখা বেগম (৪০)। তিনি  ছাতক উপজোলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (সুলেমানপুর) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। আশঙ্কাজনক আহতরা হলেন, রেখা বেগমের শাশুড়ি আয়জান বিবি (৬৫), ননদ রেনু বেগম (৩৩), অটোরিকশা চালক শফিক মিয়া (৩০) ও যাত্রী জাকির মিয়া (২২)।

পুলিশ জানান, চিকিৎসার কাজ শেষে নিহত রেখা বেগম তাঁর শাশুড়ি ও ননদকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে জগন্নাথপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যান এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরআগে গত বুধবার একই এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশার চালক প্রাণ হারাল। তিন দিনের মাথায়  আবারও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মির্জা রুবেল বলেন, আহত চারজনের অবস্থায় আশঙ্কাজনক। সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকটিসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন